📚 রাজনৈতিক আধিপত্যের যুগ – with PYQ

WBCS Exam Tip: মগধের উত্থান, মৌর্য ও গুপ্ত সাম্রাজ্য, কুষাণ ও সাতবাহন বংশ – এই বিষয়গুলি থেকে বছরের পর বছর প্রশ্ন আসছে।


📖 PART 1: ONE-LINER SHORT NOTES (টেবিল আকারে)


১. ষোড়শ মহাজনপদ (Sixteen Mahajanapadas)

জনপদের নামঅবস্থানবিশেষত্ব
কাশীবারাণসী
কোশলঅযোধ্যা
কুরুদিল্লি অঞ্চল
পাঞ্চালবেরিলি-বদায়ুন অঞ্চল
মগধদক্ষিণ বিহারশক্তির নিরিখে শ্রেষ্ঠ, রাজতান্ত্রিক
বৃজিউত্তর বিহারপ্রজাতান্ত্রিক
মল্লগোরক্ষপুর-রূপিনপ্রজাতান্ত্রিক
বৎসএলাহাবাদ-কৌশাম্বি
সুরসেনমথুরা
কম্বোজপশ্চিম কাশ্মীর
অঙ্গপূর্ববিহার
অশ্বকগোদাবরী উপত্যকাএকমাত্র দাক্ষিণাত্যের জনপদ
অবন্তীমালব
গান্ধারপেশোয়ার
মৎসজয়পুর
চেদীবুন্দেলখণ্ড

📝 Short Notes:

  • ষোড়শ মহাজনপদের তথ্যসূত্র – বৌদ্ধগ্রন্থ অঙ্গুত্তরনিকায় ও জৈনগ্রন্থ ভগবতীসূত্র
  • বৃজি ও মল্ল ছিল প্রজাতান্ত্রিক – বাকি প্রায় সব রাজতান্ত্রিক ছিল।
  • অশ্মক ছিল একমাত্র দাক্ষিণাত্যের জনপদ
  • শক্তির নিরিখে মগধ শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করে

২. হর্যক, শিশুনাগ ও নন্দ বংশ (Haryanka, Shishunaga & Nanda Dynasties)

বংশপ্রতিষ্ঠাতাশ্রেষ্ঠ শাসকশেষ শাসকবিশেষ তথ্য
হর্যকবিম্বিসারবিম্বিসারনাগদশকবিম্বিসার ৫৪৫ খ্রি.পূ. সিংহাসনে বসেন
শিশুনাগশিশুনাগ (৪৩০ খ্রি.পূ.)কালাশোককালাশোক দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান করেন
নন্দমহাপদ্মনন্দ (৩৬৪ খ্রি.পূ.)মহাপদ্মনন্দধননন্দআলেকজান্ডারের আক্রমণের সময় ধননন্দ মগধের শাসক ছিলেন

📝 Short Notes:

  • বিম্বিসার – মগধের হর্যক বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা। তিনি শ্রেণিক উপাধি ধারণ করতেন। রাজধানী ছিল রাজগৃহ (গিরিব্রজ)।
  • অজাতশত্রু – বিম্বিসারকে হত্যা করে সিংহাসন লাভ করেন। তিনি প্রথম বৌদ্ধ সংগীতির আহ্বান করেন। কুনিক উপাধি ধারণ করেন।
  • উদয়ী – অজাতশত্রুকে হত্যা করে সিংহাসন লাভ করেন। তিনি পাটলিপুত্রে রাজধানী স্থানান্তর করেন।
  • শিশুনাগ – শেষ হর্যক রাজা নাগদশককে হত্যা করে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করেন। রাজধানী বৈশালীতে স্থানান্তর করেন।
  • কালাশোক – দ্বিতীয় বৌদ্ধ সংগীতির আহ্বান করেন। কাকবর্ণ নামেও পরিচিত।
  • মহাপদ্মনন্দ – নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তিনি একরাট, সর্বক্ষত্রিয়বেচ্ছত্তা উপাধি ধারণ করতেন।
  • ধননন্দ – নন্দ বংশের শেষ শাসক, অত্যাচারী ছিলেন। চাণক্য ও চন্দ্রগুপ্ত মৌর্য তাঁকে উচ্ছেদ করেন।

৩. বিদেশি আক্রমণ (Foreign Invasions)

ক. পারসিক আক্রমণ (Persian Invasion)

শাসকসময়কালঅবদান/ঘটনা
সাইরাসখ্রি.পূ. ৬ষ্ঠ শতকগান্ধার রাজ্য জয় ও পারসিক সাম্রাজ্যভুক্ত করেন
দরায়ুস৫২২-৪২৬ খ্রি.পূ.উত্তর পাঞ্জাবে তাঁর কর্তৃত্ব ছিল
জারেক্সিসভারতের উত্তর-পশ্চিম সীমান্ত পর্যন্ত সাম্রাজ্য বিস্তার
তৃতীয় দরায়ুসগৌগমেলার যুদ্ধে আলেকজান্ডারের বিরুদ্ধে ভারতীয় সৈন্য ব্যবহার করেন

খ. আলেকজান্ডারের ভারত অভিযান (Alexander’s Invasion)

ঘটনাবিবরণ
হিদাসপিসের যুদ্ধঝিলাম ও চিনাব নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা পুরু – আলেকজান্ডার পুরুকে পরাজিত করেন
সৈন্য বিদ্রোহবিপাশা নদীতে আলেকজান্ডারের সৈন্যরা বিদ্রোহ করে (জুলাই, ৩২৬ খ্রি.পূ.)
প্রত্যাবর্তন৩২৫ খ্রি.পূ. গেড্রোসিয়ার (বালুচিস্তান) মধ্য দিয়ে প্রত্যাবর্তন
আলেকজান্ডারের মৃত্যু৩২৩ খ্রি.পূ. ব্যাবিলনে
ভারতে অবস্থানকালপ্রায় ১৯ মাস

গ. আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল (Effects)

ফলাফলবিবরণ
বাণিজ্যিক উন্নতিপারস্যের সঙ্গে ভারতের বাণিজ্য বৃদ্ধি
মুদ্রাএথেন্সের অনুকরণে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা প্রচলন
লিপিপারসিক লিপি আরমেইক হতে খরোষ্ঠি লিপির সৃষ্টি
শিল্পগান্ধার শিল্পের উদ্ভব

📝 Short Notes:

  • ৩২৭ খ্রি.পূ. ভারত আক্রমণ করেনআলেকজান্ডার
  • আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেনপুরু
  • পারসিক লিপি আরমেইক হতে ভারতে খরোষ্ঠি লিপির সৃষ্টি হয়
  • প্রায় ১৯ মাস আলেকজান্ডার ভারতে ছিলেন (WBCS 2011)।

৪. মৌর্য বংশ (Maurya Dynasty – ৩২৪ – ১৮৪ খ্রি.পূ.)

শাসকসময়কালবিশেষ তথ্য
চন্দ্রগুপ্ত মৌর্য৩২৪-৩০০ খ্রি.পূ.মৌর্য বংশের প্রতিষ্ঠাতা; জৈন ধর্মাবলম্বী হয়ে শ্রাবণবেলগোলায় দেহত্যাগ করেন
বিন্দুসার৩০০-২৭৩ খ্রি.পূ.অমিত্রঘাত (শত্রুহননকারী) উপাধি ধারণ করতেন
অশোক২৭৩-২৩২ খ্রি.পূ.মৌর্য বংশের শ্রেষ্ঠ নৃপতি; দেবনামপ্রিয়, প্রিয়দর্শী, চন্ডাশোক, ধর্মাশোক নামেও পরিচিত

ক. অশোকের গুরুত্বপূর্ণ তথ্য

বিষয়বিবরণ
কলিঙ্গ যুদ্ধ২৬১ খ্রি.পূ. (মতান্তরে ২৬০ খ্রি.পূ.) দয়া নদীর তীরে সংঘটিত হয়
ধর্মপ্রচারপুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা কে শ্রীলঙ্কায় প্রেরণ করেন
তৃতীয় বৌদ্ধ সংগীতিপাটলিপুত্রে আহ্বান করেন (২৫০ খ্রি.পূ.)
শিলালিপি১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন
‘সব মুনিসে পজা মম’অশোক প্রজাদের সম্পর্কে এই উক্তি বলতেন

খ. মৌর্য শাসন ব্যবস্থা

বিভাগশাসনকর্তাবিশেষত্ব
প্রদেশকুমারমাত্যচারটি বিভাগ – প্রাচ্য, উত্তরাপথ, অবন্তী, দক্ষিণাপথ
জেলাএ্যাগ্রোনময়
জনপদস্থানিক
গ্রামগ্রামিকগোপ – পাঁচ-দশটি গ্রামের নিয়ন্ত্রণে থাকতেন

📝 Short Notes:

  • নন্দবংশের উচ্ছেদসাধন করেনচন্দ্রগুপ্ত মৌর্য
  • সেলুকাস কন্যা হেলেনের সঙ্গে বিবাহচন্দ্রগুপ্ত মৌর্য
  • চন্দ্রগুপ্তের দরবারে গ্রিক দূতমেগাস্থিনিস (ইন্ডিকা রচনা করেন)।
  • ‘অমিত্রঘাত’ উপাধিবিন্দুসার
  • ‘দেবনাম প্রিয়দর্শী’ উপাধি গ্রহণ করেছিলেনঅশোক
  • কলিঙ্গ যুদ্ধের উল্লেখ অশোকের ১৩তম শিলালিপিতে আছে

৫. মৌর্যোত্তর যুগে বিভিন্ন রাজশক্তি (Post-Mauryan Dynasties)

বংশপ্রতিষ্ঠাতাশ্রেষ্ঠ শাসকবিশেষ তথ্য
শুঙ্গপুষ্যমিত্র শুঙ্গঅগ্নিমিত্র শুঙ্গশেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন লাভ
ইন্দো-গ্রিকডিমিট্রিয়সমিনান্দারভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন
শকরুদ্রদমনআদিবাসভূমি – মধ্য এশিয়া
পহ্লবগণ্ডোফার্নিসবসবাস – গান্ধার (পেশোয়ার অঞ্চল)
কুষাণকুজুল কদফিসেসকণিষ্কশকাব্দ প্রবর্তন করেন (৭৮ খ্রি.)

ক. কুষাণ বংশের বিশেষ তথ্য

বিষয়বিবরণ
প্রথম কদফিসকুজুল কদফিসেস
ভারতে কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাবিম কদফিসেস (দ্বিতীয় কদফিসেস)
শ্রেষ্ঠ রাজাকণিষ্ক
শকাব্দ৭৮ খ্রিস্টাব্দ থেকে কণিষ্ক প্রবর্তন করেন
চতুর্থ বৌদ্ধ সংগীতিকাশ্মীরে (মতান্তরে জলন্ধর) অনুষ্ঠিত হয় – হীনযান ও মহাযানের স্বীকৃতি
রাজধানীপুরুষপুর (বর্তমান পেশোয়ার)
সাহিত্যঅশ্বঘোষ (বুদ্ধচরিত), নাগার্জুন (মাধ্যমিক সূত্র), চরক (চরক সংহিতা)
গান্ধার শিল্পের বিকাশকুষাণ যুগে

📝 Short Notes:

  • শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাপুষ্যমিত্র শুঙ্গ – শেষ মৌর্য রাজা বৃহদ্রথের সেনাপতি ছিলেন।
  • ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেনইন্দো-গ্রিক রাজারা
  • শকাব্দ প্রবর্তন করেনকণিষ্ক (৭৮ খ্রিস্টাব্দে)।
  • গান্ধার শিল্পের বিকাশকুষাণ যুগে

৬. সাতবাহন বংশ (Satavahana Dynasty)

বিষয়বিবরণ
জাতিব্রাহ্মণ
আদি বাসস্থানমহারাষ্ট্র
সময়কালখ্রি.পূ. ২৩৫ থেকে খ্রি. ২২৫ অব্দ
রাজধানীপ্রতিষ্ঠান বা পৈঠান
প্রতিষ্ঠাতাসিমুক
শ্রেষ্ঠ শাসকগৌতমীপুত্র সাতকর্ণী (১০৬-১৩০ খ্রি.)

ক. গৌতমীপুত্র সাতকর্ণীর বিশেষ তথ্য

উপাধি/অবদানবিবরণ
ত্রিসমুদ্রতোয় পীতবাহনতাঁর উপাধি
সাতবাহন-কূল-যশঃ-প্রতিষ্ঠানকরতাঁর উপাধি
শক-যবন-পল্লব-নিসূদননাসিক প্রশস্তিতে উল্লিখিত
দক্ষিণাপথপতিগোদাবরী উপত্যকা জয়ের পর গ্রহণ করেন
নাসিক প্রশস্তিতাঁর মা দেবী গৌতমী বলশ্রী রচিত
তথ্যসূত্রনানাঘাট লিপি (প্রথম সাতকর্ণী সম্পর্কে স্ত্রী নায়নিকা রচিত)

📝 Short Notes:

  • সাতবাহন বংশের প্রতিষ্ঠাতাসিমুক
  • সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজাগৌতমীপুত্র সাতকর্ণী
  • শকদের ‘ক্ষহরত’ শাখার বিরুদ্ধে যুদ্ধ করে সাফল্য লাভ করেনগৌতমীপুত্র সাতকর্ণী
  • শক রাজা রুদ্রদমন তাঁর পুত্র বশিষ্ঠীপুত্র সাতকর্ণীর সঙ্গে কন্যার বিবাহ দেন

৭. গুপ্ত বংশ (Gupta Dynasty)

ক. গুপ্ত বংশের শাসকবৃন্দ

শাসকসময়কালবিশেষ তথ্য
শ্রীগুপ্ত২৭৫ খ্রি.গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, মহারাজা উপাধি গ্রহণ করেন
ঘটোৎকচগুপ্তশ্রীগুপ্তের পুত্র, মহারাজা উপাধি গ্রহণ করেন
প্রথম চন্দ্রগুপ্ত৩২০-৩৩৫ খ্রি.গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা; মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন; লিচ্ছবি রাজকন্যা কুমারদেবীকে বিবাহ করেন
সমুদ্রগুপ্ত৩৩৫-৩৮০ খ্রি.ভারতের নেপোলিয়ন (স্মিথ); কবিরাজ উপাধি; সভাকবি – হরিষেণ
দ্বিতীয় চন্দ্রগুপ্ত৩৮০-৪১৫ খ্রি.বিক্রমাদিত্য, শকারি উপাধি; নবরত্ন সভা; ফা-হিয়েন ভারত আগমন (৩৯৯-৪১৪ খ্রি.)
প্রথম কুমারগুপ্ত৪১৫-৪৫৫ খ্রি.মহেন্দ্রাদিত্য উপাধি; নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন
স্কন্দগুপ্ত৪৫৫-৪৬৭ খ্রি.হুন আক্রমণ প্রতিহত করেন; ভারতের রক্ষাকারী নামে পরিচিত

খ. সমুদ্রগুপ্তের রাজ্যজয় নীতি

অঞ্চলনীতিবিবরণ
উত্তর ভারতঅসুরবিজয়ের নীতিসাম্রাজ্যবাদী নীতি
দক্ষিণ ভারতধর্মবিজয়ের নীতি (গ্রহণপরিমোক্ষনীতি)পল্লব সেনাবাহিনী ধ্বংস করাই লক্ষ্য ছিল

গ. দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার সদস্য

নামপরিচয়
কালিদাসকবি (মেঘদূত, অভিজ্ঞানশকুন্তলম, কুমারসম্ভব, রঘুবংশ)
বরাহমিহিরজ্যোতির্বিদ (বৃহৎসংহিতা, পঞ্চম সিদ্ধান্তিকা)
বররুচিব্যাকরণবিদ
অমরসিংহঅভিধানকার (অমরকোষ)
ধন্বন্তরিচিকিৎসক
ক্ষপণকজ্যোতিষী
শঙ্কুস্থপতি
বেতালভট্টকবি
ঘটকর্পরকবি

📝 Short Notes:

  • গুপ্ত বংশের প্রতিষ্ঠাতাশ্রীগুপ্ত
  • গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ও প্রথম সার্বভৌম রাজাপ্রথম চন্দ্রগুপ্ত
  • গুপ্তাব্দ শুরু হয় ৩১৯ খ্রিস্টাব্দে (প্রথম চন্দ্রগুপ্তের সিংহাসনারোহণ কাল থেকে)
  • সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি রচনা করেনহরিষেণ
  • ‘ভারতের নেপোলিয়ন’ উপাধিসমুদ্রগুপ্ত (ইতিহাসবিদ স্মিথ)।
  • দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নামনবরত্ন সভা
  • ফা-হিয়েন ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে (৩৯৯-৪১৪ খ্রি.)
  • নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেনপ্রথম কুমারগুপ্ত
  • হুন আক্রমণ প্রতিহত করেনস্কন্দগুপ্ত

📝 PART 2: TOPIC-WISE MCQ WITH ANSWER OPTIONS (A, B, C, D)


🏛️ টপিক ১: ষোড়শ মহাজনপদ (Mahajanapadas)

প্রশ্ন ১: প্রাচীন যুগে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন?

  • (A) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (B) বিম্বিসার
  • (C) অজাতশত্রু
  • (D) মহাপদ্মনন্দ

উত্তর: (B) বিম্বিসার (WBCS 2000, 2004)


প্রশ্ন ২: পারস্পরিক প্রতিদ্বন্দ্বীতায় শেষ পর্যন্ত কোন্ জনপদ শ্রেষ্ঠত্ব অর্জন করে?

  • (A) কোশল
  • (B) কুরু
  • (C) মগধ
  • (D) অবন্তী

উত্তর: (C) মগধ


প্রশ্ন ৩: ষোড়শ মহাজনপদের তথ্য পাওয়া যায় কোন গ্রন্থ থেকে?

  • (A) ঋগ্বেদ
  • (B) অঙ্গুত্তরনিকায়
  • (C) পুরাণ
  • (D) রামায়ণ

উত্তর: (B) অঙ্গুত্তরনিকায়


👑 টপিক ২: হর্যক, শিশুনাগ ও নন্দ বংশ (Haryanka, Shishunaga & Nanda)

প্রশ্ন ৪: ‘সর্বক্ষত্রিয়চ্ছেত্তা’ উপাধিটি কার?

  • (A) বিম্বিসার
  • (B) অজাতশত্রু
  • (C) মহাপদ্মনন্দ
  • (D) ধননন্দ

উত্তর: (C) মহাপদ্মনন্দ (WBCS 2017)


প্রশ্ন ৫: কে বৈশালীতে মগধের রাজধানী স্থানান্তরিত করেন?

  • (A) উদয়ী
  • (B) শিশুনাগ
  • (C) কালাশোক
  • (D) বিম্বিসার

উত্তর: (B) শিশুনাগ


প্রশ্ন ৬: প্রথম বৌদ্ধ সংগীতির আহ্বান করেন কে?

  • (A) বিম্বিসার
  • (B) অজাতশত্রু
  • (C) উদয়ী
  • (D) শিশুনাগ

উত্তর: (B) অজাতশত্রু


⚔️ টপিক ৩: বিদেশি আক্রমণ (Foreign Invasions)

প্রশ্ন ৭: ৩২৭ খ্রি.পূ. ভারত আক্রমণ কে করেন?

  • (A) সুলতান মামুদ
  • (B) তৈমুর লং
  • (C) ইবন কাসিম
  • (D) আলেকজান্ডার

উত্তর: (D) আলেকজান্ডার (PSC Clerk 2000)


প্রশ্ন ৮: আলেকজান্ডার ভারত আক্রমণে কত দিন ছিলেন?

  • (A) ১২ মাস
  • (B) ১৫ মাস
  • (C) ১৯ মাস
  • (D) ২৪ মাস

উত্তর: (C) ১৯ মাস (WBCS 2011)


প্রশ্ন ৯: আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন?

  • (A) অন্তি
  • (B) পুরু
  • (C) মহাপদ্ম
  • (D) শশিগুপ্ত

উত্তর: (B) পুরু (WBCS 2013)


প্রশ্ন ১০: আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ কোন নদীর তীরে হয়?

  • (A) সিন্ধু
  • (B) গঙ্গা
  • (C) ঝিলম
  • (D) রাবি

উত্তর: (C) ঝিলম (WBCS 2014)


🦚 টপিক ৪: মৌর্য বংশ (Maurya Dynasty)

প্রশ্ন ১১: নন্দবংশের উচ্ছেদসাধন করেন?

  • (A) বিম্বিসার
  • (B) অজাতশত্রু
  • (C) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (D) পুষ্যমিত্র শুঙ্গ

উত্তর: (C) চন্দ্রগুপ্ত মৌর্য


প্রশ্ন ১২: ‘অমিত্রঘাত’ নামে কে পরিচিত ছিলেন?

  • (A) চন্দ্রগুপ্ত মৌর্য
  • (B) বিন্দুসার
  • (C) অশোক
  • (D) সমুদ্রগুপ্ত

উত্তর: (B) বিন্দুসার (WBCS 2011, 2009)


প্রশ্ন ১৩: ‘দেবনাম প্রিয়দর্শী’ উপাধি গ্রহণ করেছিলেন?

  • (A) বিম্বিসার
  • (B) কণিষ্ক
  • (C) হর্ষবর্ধন
  • (D) অশোক

উত্তর: (D) অশোক (PSC Clerk 2000)


প্রশ্ন ১৪: অশোকের শিলালিপিতে নিজেকে অভিহিত করেন কি বলে?

  • (A) প্রিয়দর্শী
  • (B) ধর্মাশোক
  • (C) দেবনামপ্রিয় প্রিয়দর্শিন
  • (D) চন্ডাশোক

উত্তর: (C) দেবনামপ্রিয় প্রিয়দর্শিন (WBCS 2013)


প্রশ্ন ১৫: কলিঙ্গ যুদ্ধের উল্লেখ অশোকের কোন শিলালিপিতে আছে?

  • (A) ১ম শিলালিপি
  • (B) ৫ম শিলালিপি
  • (C) ১০ম শিলালিপি
  • (D) ১৩তম শিলালিপি

উত্তর: (D) ১৩তম শিলালিপি (WBCS 2002)


প্রশ্ন ১৬: অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন কে?

  • (A) জেমস প্রিন্সেপ
  • (B) স্যার জন মার্শাল
  • (C) মর্টিমার হুইলার
  • (D) আলেকজান্ডার কানিংহাম

উত্তর: (A) জেমস প্রিন্সেপ


🏺 টপিক ৫: মৌর্যোত্তর যুগের রাজবংশ (Post-Mauryan Dynasties)

প্রশ্ন ১৭: ভারতে সর্বপ্রথম স্বর্ণমুদ্রা কে চালু করেছিলেন?

  • (A) মৌর্য
  • (B) শক
  • (C) কুষাণ
  • (D) গুপ্ত

উত্তর: (C) কুষাণ (WBCS 2007)


প্রশ্ন ১৮: ‘শকাব্দ’-এর প্রচলন কে করেন?

  • (A) বিম্বিসার
  • (B) বিন্দুসার
  • (C) অশোক
  • (D) কণিষ্ক

উত্তর: (D) কণিষ্ক (WBCS 2008, 2009)


প্রশ্ন ১৯: গান্ধার শিল্পের বিকাশ হয়েছিল?

  • (A) মৌর্য যুগে
  • (B) কুষাণ যুগে
  • (C) গুপ্ত যুগে
  • (D) পাল যুগে

উত্তর: (B) কুষাণ যুগে (WBCS 2009)


প্রশ্ন ২০: ইন্দো-গ্রিক রাজাদের মধ্যে শ্রেষ্ঠ রাজা ছিলেন?

  • (A) ডিমিট্রিয়স
  • (B) মিনান্দার
  • (C) মোয়েস
  • (D) রুদ্রদমন

উত্তর: (B) মিনান্দার (WBCS 2016)


প্রশ্ন ২১: শকদের শ্রেষ্ঠ রাজা কে?

  • (A) মোয়েস
  • (B) এজিলিস
  • (C) রুদ্রদমন
  • (D) অজেস

উত্তর: (C) রুদ্রদমন


🌿 টপিক ৬: সাতবাহন বংশ (Satavahana Dynasty)

প্রশ্ন ২২: সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

  • (A) প্রথম সাতকর্ণী
  • (B) সিমুক
  • (C) গৌতমীপুত্র সাতকর্ণী
  • (D) যশস্বী সাতকর্ণী

উত্তর: (B) সিমুক (WBCS 2005)


প্রশ্ন ২৩: ‘ত্রিসমুদ্রতোয় পীতবাহন’ উপাধিটি কার?

  • (A) সিমুক
  • (B) প্রথম সাতকর্ণী
  • (C) গৌতমীপুত্র সাতকর্ণী
  • (D) যশস্বী সাতকর্ণী

উত্তর: (C) গৌতমীপুত্র সাতকর্ণী


প্রশ্ন ২৪: ‘শক-যবন-পল্লব-নিসূদন’ উপাধিটি কে গ্রহণ করেছিলেন?

  • (A) বশিষ্ঠীপুত্র সাতকর্ণী
  • (B) প্রথম সাতকর্ণী
  • (C) গৌতমীপুত্র সাতকর্ণী
  • (D) যশস্বী সাতকর্ণী

উত্তর: (C) গৌতমীপুত্র সাতকর্ণী


প্রশ্ন ২৫: সাতবাহনদের রাজধানী কোথায় ছিল?

  • (A) পাটলিপুত্রে
  • (B) পুরুষপুরে
  • (C) প্রতিষ্ঠান বা পৈঠানে
  • (D) কাশ্মীরে

উত্তর: (C) প্রতিষ্ঠান বা পৈঠানে


✨ টপিক ৭: গুপ্ত বংশ (Gupta Dynasty)

প্রশ্ন ২৬: গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?

  • (A) প্রথম চন্দ্রগুপ্ত
  • (B) শ্রীগুপ্ত
  • (C) সমুদ্রগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (B) শ্রীগুপ্ত (WBCS 2009)


প্রশ্ন ২৭: কোন গুপ্ত রাজা ‘লিচ্ছবিদৌহিত্র’ নামে পরিচিত ছিলেন?

  • (A) সমুদ্রগুপ্ত
  • (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (C) কুমারগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (A) সমুদ্রগুপ্ত (WBCS 2012)


প্রশ্ন ২৮: সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা?

  • (A) কলহন
  • (B) বিলহন
  • (C) বাণভট্ট
  • (D) হরিষেণ

উত্তর: (D) হরিষেণ (WBCS 2012, 2022)


প্রশ্ন ২৯: গুপ্ত রাজাদের মধ্যে ‘ভারতের নেপোলিয়ন’ কাকে বলা হয়?

  • (A) প্রথম চন্দ্রগুপ্ত
  • (B) সমুদ্রগুপ্ত
  • (C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (B) সমুদ্রগুপ্ত (WBCS 2009)


প্রশ্ন ৩০: দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার নাম কী?

  • (A) অষ্টদিগ্গজ
  • (B) নবরত্ন সভা
  • (C) পঞ্চরত্ন
  • (D) চতুর্দশরত্ন

উত্তর: (B) নবরত্ন সভা


প্রশ্ন ৩১: ফা-হিয়েন কোন গুপ্ত শাসকের সময় ভারতে আসেন?

  • (A) সমুদ্রগুপ্ত
  • (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (C) প্রথম কুমারগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত (WBCS 2004)


প্রশ্ন ৩২: নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

  • (A) সমুদ্রগুপ্ত
  • (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (C) প্রথম কুমারগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (C) প্রথম কুমারগুপ্ত (WBCS 2023)


প্রশ্ন ৩৩: কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিলেন?

  • (A) সমুদ্রগুপ্ত
  • (B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  • (C) প্রথম কুমারগুপ্ত
  • (D) স্কন্দগুপ্ত

উত্তর: (D) স্কন্দগুপ্ত (WBCS 2018)


প্রশ্ন ৩৪: নীচের বইগুলির মধ্যে কোন্টি কালিদাসের রচনা নয়?

  • (A) ঋতুসংহার
  • (B) দশকুমারচরিত
  • (C) রঘুবংশ
  • (D) মালবিকাগ্নিমিত্রম

উত্তর: (B) দশকুমারচরিত (PSC Misc 2005)


প্রশ্ন ৩৫: কুষাণরা কোন্ জাতির শাখা?

  • (A) মঙ্গল
  • (B) হিউং-নু
  • (C) ইউ-চি
  • (D) টিউটন

উত্তর: (C) ইউ-চি

“Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.” – Mahatma Gandhi