ভারতের ভূপ্রকৃতি
সংক্ষিপ্তসার
উত্তর ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত পামীর গ্রন্থি থেকে বের হওয়া হিন্দুকুশ, সুলেমান, খিরথর, কারাকোরাম, হিমালয় প্রভৃতি কয়েকটি উঁচু পর্বতশ্রেণি ভারতীয় উপমহাদেশকে এশিয়া মহাদেশের বাকি অংশ থেকে আলাদা করেছে। ভারতের ভূ-প্রাকৃতিক বৈচিত্র অনুসারে একে প্রধানত 7টি ভাগে ভাগ করা যায়। এককথায় ভারতের ভূপ্রকৃতি বৈচিত্র্যময়।
ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ
| ভূমিভাগ | মোট আয়তনের অংশ (%) |
|---|---|
| পর্বত (উচ্চতা 2,135 মিটারের বেশি) | 10.7 |
| পাহাড় (উচ্চতা 915-2,135 মিটার) | 18.6 |
| পাহাড় (উচ্চতা 305-915 মিটার) | 27.7 |
| সমভূমি | 43.0 |
উত্তরের পার্বত্য অঞ্চল
উত্তরের পার্বত্য অঞ্চলটিকে চারটি ভাগে ভাগ করা যায়—
- হিমালয় পর্বতশ্রেণি
- কাশ্মীরের লাদাখ পর্বতশ্রেণি
- কারাকোরাম পর্বতশ্রেণি
- উত্তর-পূর্ব ভারতের পর্বতশ্রেণি
1. হিমালয় পর্বতশ্রেণি
① হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। পৃথিবীর সর্বোচ্চ পর্বশ্রেণি, হিমালয় ভারতের উত্তরদিকে বিশাল প্রাকৃতিক প্রাচীরের মতো বিস্তৃত আছে।
② জম্মু ও কাশ্মীরের অন্তর্গত নাঙ্গা পর্বত (8,126 মিটার) থেকে পূর্বে অরুণাচল প্রদেশের নামচাবারওয়া (7,782 মিটার) পর্যন্ত হিমালয়ের দৈর্ঘ্য প্রায় 2,500 কিমি এবং উত্তর-দক্ষিণে বিস্তার প্রায় 241 কিমি থেকে 402 কিমি।
কাশ্মীর উপত্যকা
① এটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ‘ভূস্বর্গ’ নামে খ্যাত।
② পিরপাঞ্জাল ও জাস্কার পর্বতশ্রেণির মধ্যে 135 কিমি দীর্ঘ ও 40 কিমি চওড়া এবং প্রায় 15,948 বর্গকিমি জায়গা জুড়ে কাশ্মীর উপত্যকা বিস্তৃত।
③ নদী ও হিমবাহের মিলিত সঞ্চয়কার্যের ফলে হ্রদ ভরাট হয়ে উঁচু মঞ্চের ন্যায় যে সমভূমি গঠন করে তাকে ‘কারেওয়া’ বলে। কাশ্মীরে এই ভূমিরূপের মধ্য দিয়ে ঝিলাম নদী প্রবাহিত হয়েছে।
④ কাশ্মীরের মৃত্তিকায় জাফরানের চাষ ভালো হয়। এখানে ডাল ও উলার নামে দুটি সুদৃশ্য হ্রদ দেখা যায়।
2. লাদাখ পর্বতশ্রেণি
① কাশ্মীর হিমালয় ও কারাকোরাম পর্বতশ্রেণির মধ্যে প্রায় 350 কিমি দীর্ঘ লাদাখ পর্বতশ্রেণি অবস্থান করেছে।
② এর পূর্বদিকে ভারতের সর্বোচ্চ লাদাখ মালভূমি অবস্থিত। এর গড় উচ্চতা প্রায় 3,500 মিটার।
3. কারাকোরাম পর্বতশ্রেণি
কারাকোরাম পর্বতমালা মূলত পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, ভারতের লাদাখ এবং চিনের জিনজিয়ান প্রশাসনিক অঞ্চল জুড়ে বিস্তৃত।
এই পর্বতশ্রেণির গডউইন অস্টিন বা K2 ভারতের সর্বোচ্চ শৃঙ্গ (8,611 মিটার) এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ।
4. উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল
উত্তর-পূর্ব ভারতে, বিশেষত অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার মধ্য দিয়ে পাটকই, লুসাই, গারো প্রভৃতি পর্বতশ্রেণি বিস্তৃত।
ব্রহ্মপুত্র নদীর উপত্যকার পূর্বে অবস্থিত এই অঞ্চলটি ‘পূর্বাচল’ নামে পরিচিত।
অরুণাচল প্রদেশের মিশমি পর্বতশ্রেণির দাফাবুম (4,579 মি) পূর্বাচলের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তরের সমভূমি অঞ্চল
উত্তরের সমভূমি অংশকে তিন ভাগে ভাগ করা যায়—
- পাঞ্জাব সমভূমি
- গাঙ্গেয় সমভূমি
- ব্রহ্মপুত্র উপত্যকা
1. পাঞ্জাব সমভূমি
সিন্ধুর উপনদী শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা ও বিতস্তা পলি সঞ্চয় করে এই উর্বর সমভূমিটি তৈরি করেছে।
বেট
নদীতীরবর্তী নতুন পলিগঠিত অঞ্চলকে বেট বলে।
বাগর
প্রাচীন পলিময় অঞ্চলকে বাগর বলে।
দো-আব
দুটি নদীর মধ্যবর্তী পলিগঠিত সমভূমিকে দো-আব বলে।
চোস
শিবালিক পাহাড়ের সংলগ্ন ক্ষয়প্রাপ্ত অঞ্চলকে চোস বলে।
2. গাঙ্গেয় সমভূমি
ভাঙ্গর
প্রাচীন পলি দ্বারা গঠিত সমভূমি।
খাদার
নতুন পলি দ্বারা গঠিত উর্বর সমভূমি।
ভাবর
শিবালিক পাদদেশে নুড়ি-পাথর সঞ্চয়ে গঠিত অঞ্চল।
তরাই
ভাবরের দক্ষিণে জলাভূমিযুক্ত অঞ্চল।
ভুর
ছোট বালিয়াড়ি।
কাউর ও তাল
বিহারের জলাভূমি অঞ্চল।
রেহ / কালার / উষর
লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল।
3. ব্রহ্মপুত্র উপত্যকা
অসমে ব্রহ্মপুত্র নদীর দুপাশে বিস্তৃত সংকীর্ণ সমভূমিকে ব্রহ্মপুত্র উপত্যকা বলে।
মাজুলি ভারতের তথা বিশ্বের বৃহত্তম নদীদ্বীপ।
মরু অঞ্চল
রাজস্থানের জয়সলমীর, বিকানীর, বারমের, যোধপুর এবং গুজরাতের কিছু অংশ নিয়ে থর মরুভূমি অবস্থিত।
প্রধান নদী
- লুনি
- বানস
সম্বর হ্রদ
মরু অঞ্চলের বৃহত্তম লবণাক্ত হ্রদ।
ধান্দ
অবনমিত নিচু ভূমি।
ধ্রিয়ান
চলমান বালিয়াড়ি।
দাক্ষিণাত্যের মালভূমি
দাক্ষিণাত্যের মালভূমিকে কয়েকটি অঞ্চলে ভাগ করা যায়—
- পশ্চিমঘাট বা সহ্যাদ্রি
- পূর্বঘাট
- সাতপুরা পর্বত
- মহারাষ্ট্র মালভূমি
- কর্ণাটক মালভূমি
- তেলেঙ্গানা মালভূমি
পশ্চিমঘাট বা সহ্যাদ্রি
① দাক্ষিণাত্যের পশ্চিমদিকে অবস্থিত।
② সর্বোচ্চ শৃঙ্গ → কালসুবাই (1646 মিটার)
③ গুরুত্বপূর্ণ গিরিপথ →
- থালঘাট
- ভোরঘাট
পূর্বঘাট
① দাক্ষিণাত্যের পূর্বদিকে অবস্থিত।
② সর্বোচ্চ অংশ → আরমাকোন্ডা (1680 মিটার)
③ গোদাবরী, কৃষ্ণা, পেন্নার প্রভৃতি নদী এই অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত।
সাতপুরা পর্বত
① স্তূপ পর্বতের উদাহরণ।
② নর্মদা ও তাপ্তির মধ্যবর্তী স্থানে অবস্থিত।
③ সর্বোচ্চ শৃঙ্গ → ধূপগড় (1350 মিটার)
মহারাষ্ট্র মালভূমি
① লাভাগঠিত মালভূমি।
② পশ্চিম থেকে পূর্বে ধাপে ধাপে নেমে গেছে বলে একে ডেকান ট্র্যাপ বলে।
কর্ণাটক মালভূমি
মালনাদ
পশ্চিমঘাট সংলগ্ন উঁচু পাহাড়ি অঞ্চল।
ময়দান
অপেক্ষাকৃত নিচু ঢেউ খেলানো অঞ্চল।
সর্বোচ্চ শৃঙ্গ
মুলানগিরি (1923 মিটার)
দক্ষিণের পার্বত্য অঞ্চল
① নীলগিরি পর্বত পশ্চিমঘাট ও পূর্বঘাটকে যুক্ত করেছে।
② নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ → দোদাবেতা (2637 মিটার)
③ উটি শৈলশহর নীলগিরির পাদদেশে অবস্থিত।
④ আনাইমালাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ → আনাইমুদি (2695 মিটার)
⑤ পালঘাট গিরিপথ নীলগিরি ও আনাইমালাইকে পৃথক করেছে।
মধ্য ভারতের উচ্চভূমি
আরাবল্লি পর্বত
- প্রাচীন ভঙ্গিল পর্বত
- সর্বোচ্চ শৃঙ্গ → গুরুশিখর (1722 মিটার)
বিন্ধ্য পর্বত
- পূর্বাংশ → কৈমুর
নর্মদা উপত্যকা
- অমরকন্টক থেকে উৎপন্ন
- ধুয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে
পূর্ব ভারতের উচ্চভূমি
ছোটোনাগপুর মালভূমি
- সর্বোচ্চ শৃঙ্গ → পরেশনাথ (1366 মিটার)
- নেতারহাট অঞ্চল → পাট অঞ্চল
বাঘেলখণ্ড মালভূমি
- শোন নদীর দক্ষিণে
তেলেঙ্গানা মালভূমি
- অন্ধ্রপ্রদেশে অবস্থিত
উপকূলভাগের সমভূমি
ভারতের উপকূলভাগের মোট দৈর্ঘ্য প্রায় 3,100 কিমি।
পশ্চিম উপকূল
কচ্ছ উপদ্বীপ
‘কচ্ছ’ শব্দের অর্থ → জলময় দেশ।
কাথিয়াবাড় উপদ্বীপ
- গোরক্ষনাথ → সর্বোচ্চ শৃঙ্গ
কোঙ্কন উপকূল
- ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল
- মুম্বই বন্দর অবস্থিত
কর্ণাটক উপকূল
- যোগ জলপ্রপাত অবস্থিত
মালাবার উপকূল
- ব্যাকওয়াটার বা কয়াল বিখ্যাত
- ভেমবানাদ → দীর্ঘতম কয়াল
পূর্ব উপকূল
উত্তর সরকার উপকূল
সুবর্ণরেখা থেকে কৃষ্ণা নদী পর্যন্ত।
করমণ্ডল উপকূল
কৃষ্ণা বদ্বীপ থেকে কন্যাকুমারী পর্যন্ত।
চিল্কা
ভারতের বৃহত্তম উপহ্রদ।
কোলেরু
গোদাবরী ও কৃষ্ণার মাঝখানে।
ভারতীয় দ্বীপপুঞ্জ
আন্দামান ও নিকোবর
- 10° চ্যানেল দ্বারা পৃথক
- স্যাডল পিক → সর্বোচ্চ শৃঙ্গ
- ব্যারেন ও নারকোন্ডাম → সুপ্ত আগ্নেয়গিরি
লাক্ষাদ্বীপ
- প্রবাল দ্বীপ
- রাজধানী → কাভারাত্তি
ভারতের পর্বত ও পর্বতশৃঙ্গ
সুউচ্চ শৃঙ্গবিশিষ্ট, অসমান এবং সুদূর বিস্তৃত সাধারণত 1,000 মিটারের বেশি উচ্চতার শিলাস্তূপকে পর্বত বলে।
পর্বতের প্রকারভেদ
1. ভঙ্গিল পর্বত
হিমালয় হল একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ।
2. স্তূপ পর্বত
সাতপুরা হল একটি স্তূপ পর্বতের উদাহরণ।
3. আগ্নেয় পর্বত
আন্দামানের ব্যারেন ও নারকোন্ডাম দ্বীপ দুটি আগ্নেয় পর্বতের উদাহরণ।
4. ক্ষয়জাত পর্বত
প্রাচীন ভঙ্গিল পর্বত যেমন আরাবল্লি একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ।
ভারতের কিছু গুরুত্বপূর্ণ পর্বত ও পর্বতশৃঙ্গ
| পর্বত/পর্বতশ্রেণি | সর্বোচ্চ শৃঙ্গ | উচ্চতা |
|---|---|---|
| কারাকোরাম পর্বতশ্রেণি | গডউইন অস্টিন (K2) | 8,611 মিটার |
| হিমালয় পর্বত | কাঞ্চনজঙ্ঘা | 8,586 মিটার |
| নাগা পাহাড় | সারামতী | 3,826 মিটার |
| মিজো পাহাড় | নওজুয়ারনো | — |
| কোহিমা পাহাড় | জাপাভো | — |
| আন্নামালাই পর্বত | আনাইমুদি | 2,695 মিটার |
| নীলগিরি পর্বত | দোদাবেতা | 2,637 মিটার |
| আরাবল্লি পর্বত | গুরুশিখর | 1,722 মিটার |
| পূর্বঘাট পর্বত | আরমাকোন্ডা | 1,680 মিটার |
| পশ্চিমঘাট পর্বত | কালসুবাই | 1,646 মিটার |
| গারো পাহাড় | নকরেক | 1,412 মিটার |
| ছোটোনাগপুর মালভূমি | পরেশনাথ | 1,366 মিটার |
| মিকির পাহাড় | জম্বুজকো | 1,363 মিটার |
| সাতপুরা পর্বত | ধূপগড় | 1,350 মিটার |
| মহাকাল পর্বত | অমরকন্টক | 1,057 মিটার |
| বিন্ধ্য পর্বত | মানপুর | 881 মিটার |
গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতের সর্বোচ্চ শৃঙ্গ → K2 (গডউইন অস্টিন)
- ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ → কাঞ্চনজঙ্ঘা
- দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ → আনাইমুদি
- পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ → কালসুবাই
- আরাবল্লির সর্বোচ্চ শৃঙ্গ → গুরুশিখর
- নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ → দোদাবেতা
- ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ → পরেশনাথ
কিছু গুরুত্বপূর্ণ হিমবাহ
কারাকোরাম পর্বতশ্রেণির গুরুত্বপূর্ণ হিমবাহ
- সিয়াচেন
- ফেডচেঙ্কো
- হিসপার
- বিয়াফো
- বাটুরা
- বালতোরো
- গডউইন অস্টিন
- গ্যাসের বুম
হিমালয় পর্বতমালার গুরুত্বপূর্ণ হিমবাহ
পিরপাঞ্জাল অঞ্চলে
- সোনাপানি
- বারা সিগরি
- বাঘয়ত
- গাংরি
কুমায়ুন-গাড়োয়াল অঞ্চলে
- গঙ্গোত্রী
- ভগীরথ খারাক
- মানা
- শতপঞ্চ
- কাফিনী
কাঞ্চনজঙ্ঘা-এভারেস্ট অঞ্চলে
- রংবুক
- জেমু
- কাঞ্চনজঙ্ঘা
- ঘুম্বু
- বরুণ
গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতের বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম পার্বত্য হিমবাহ → সিয়াচেন
- গঙ্গোত্রী হিমবাহ → গঙ্গার উৎস
- জেমু হিমবাহ → সিকিমে অবস্থিত
কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ
| গিরিপথ | রাজ্য |
|---|---|
| বানিহাল | জম্মু ও কাশ্মীর |
| জোজিলা | জম্মু ও কাশ্মীর |
| খারদুং লা | লাদাখ |
| নাথুলা | সিকিম |
| জেলেপ লা | সিকিম |
| লিপুলেখ | উত্তরাখণ্ড |
| রোটাং | হিমাচল প্রদেশ |
| বোমডিলা | অরুণাচল প্রদেশ |
| সেলা | অরুণাচল প্রদেশ |
| হলদিঘাটি | রাজস্থান |
| থালঘাট | মহারাষ্ট্র |
| ভোরঘাট | মহারাষ্ট্র |
| পালঘাট | কেরল |
গুরুত্বপূর্ণ তথ্য
- বানিহাল গিরিপথে জওহর টানেল অবস্থিত।
- নাথুলা গিরিপথ → ভারত ও চিনের বাণিজ্য পথ।
- পালঘাট গিরিপথ → নীলগিরি ও আনাইমালাইকে পৃথক করেছে।
- রোটাং গিরিপথ → হিমাচল প্রদেশে অবস্থিত।
- খারদুং লা → বিশ্বের উচ্চতম মোটরযান চলাচলকারী গিরিপথগুলির একটি।
🌍 ভারতের ভূপ্রকৃতি
📚 বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তর (PYQ)
1. পিরপাঞ্জাল গিরিশ্রেণি হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত—
[WBCS (Prelim.) 2012]
(A) Greater Himalaya বা উচ্চ হিমালয়
(B) Trans-Himalayan-এর অংশবিশেষ
(C) Lesser Himalaya বা মধ্য হিমালয়
(D) শিবালিক
✅ উত্তর: (C) Lesser Himalaya বা মধ্য হিমালয়
2. পশ্চিমঘাট পর্বতের পশ্চিমদিক নিম্নলিখিত ভূখণ্ড দ্বারা গঠিত—
[WBCS (Prelim.) 2011]
(A) Cliff
(B) Fault Scarp
(C) Rocky
(D) Autochthonous nappe
✅ উত্তর: (B) Fault Scarp
3. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত?
[WBCS (Prelim.) 2011]
(A) হিমালয় পর্বত
(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C) আরাবল্লি পর্বত
(D) শিবালিক পর্বত
✅ উত্তর: (C) আরাবল্লি পর্বত
4. নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়?
[WBCS (Prelim.) 2009]
(A) দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে
(B) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে
(C) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাটের থেকে বেশি
(D) দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশ লাভা গঠিত
✅ উত্তর: (A) দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে
5. আরাবল্লি একটা পুরোনো—
[WBCS (Prelim.) 2008]
(A) ভঙ্গিল পর্বত
(B) হোর্স্ট
(C) আগ্নেয়গিরি
(D) ব্লক পর্বত
✅ উত্তর: (A) ভঙ্গিল পর্বত
6. হিমালয় উৎপত্তি হয়—
[WBCS (Prelim.) 2008]
(A) ভারত মহাসাগর থেকে
(B) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে
(C) টেথিস জিওসিনক্লাইন থেকে
(D) ওপরের কোনোটিই নয়
✅ উত্তর: (C) টেথিস জিওসিনক্লাইন থেকে
7. হিমালয় হচ্ছে—
[WBCS (Prelim.) 2010]
(A) ভঙ্গিল পর্বত
(B) স্তূপ পর্বত
(C) অবশিষ্ট পর্বত
(D) টেবিল ল্যান্ড
✅ উত্তর: (A) ভঙ্গিল পর্বত
8. ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত?
[PSC Misc. (Prelim.) 2010]
(A) আন্দামান ও নিকোবর
(B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
(C) আমিনদিভি ও লাক্ষাদ্বীপ
(D) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
✅ উত্তর: (B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
9. ‘মরুস্থলী’ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?
[WBCS (Prelim.) 2009]
(A) কর্ণাটক
(B) গুজরাত
(C) রাজস্থান
(D) মধ্যপ্রদেশ
✅ উত্তর: (C) রাজস্থান
10. কাথিয়াওয়ার উপসাগর নিম্নলিখিত কোনটির প্রাকৃতিক অংশ?
[WBCS (Prelim.) 2006]
(A) পশ্চিম উপকূল ভূমি
(B) দাক্ষিণাত্যের মালভূমি
(C) উপকূল ভূমি
(D) কচ্ছ উপসাগর
✅ উত্তর: (A) পশ্চিম উপকূল ভূমি
11. বালিয়াড়ি নিম্নলিখিত অঞ্চলের প্রধান ভূমিরূপ—
[WBCS (Prelim.) 2008]
(A) পূর্ব রাজস্থান
(B) পশ্চিম রাজস্থান
(C) পাঞ্জাব
(D) গুজরাত
✅ উত্তর: (B) পশ্চিম রাজস্থান
12. বারাণসী কোথায় অবস্থিত?
[PSC Misc. (Prelim.) 2010]
(A) নিম্ন গঙ্গা সমতলভূমি
(B) মধ্য গঙ্গা সমতলভূমি
(C) উচ্চ গঙ্গা সমতলভূমি
(D) গঙ্গা-শতদ্রু দোয়াব
✅ উত্তর: (B) মধ্য গঙ্গা সমতলভূমি
13. হিমালয় পর্বতশ্রেণি হল—
[WBCS (Prelim.) 2009]
(A) নবীন ভঙ্গিল পর্বত
(B) অবশিষ্ট পর্বত
(C) আগ্নেয়গিরি
(D) স্তূপ পর্বত
✅ উত্তর: (A) নবীন ভঙ্গিল পর্বত
14. ছোটোনাগপুর মালভূমি এই শিলায় গঠিত—
[WBCS (Prelim.) 2009]
(A) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
(B) পাললিক শিলা
(C) পলিমাটি
(D) লাভা প্রবাহ
✅ উত্তর: (A) প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা
15. ভারতের দীর্ঘতম হিমবাহ হল—
[WBCS (Prelim.) 2006]
(A) সিয়াচেন
(B) জেমু
(C) কোলহাই
(D) পিন্ডারী
✅ উত্তর: (A) সিয়াচেন
16. Rann হচ্ছে—
[PSC Misc. (Prelim.) 2006]
(A) মরুভূমি
(B) উপসাগর
(C) প্লায়া হ্রদ
(D) বালিয়াড়ি
✅ উত্তর: (C) প্লায়া হ্রদ
17. ‘সিফ’ হচ্ছে—
[PSC Misc. (Prelim.) 2006]
(A) মরুভূমি
(B) উপসাগর
(C) প্লায়া হ্রদ
(D) বালিয়াড়ি
✅ উত্তর: (D) বালিয়াড়ি
18. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত?
[WBCS (Prelim.) 2009]
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) কেরল
(D) তামিলনাড়ু
✅ উত্তর: (D) তামিলনাড়ু
19. বালতোরো হিমবাহ অবস্থিত—
[WBCS (Prelim.) 2005]
(A) কারাকোরাম
(B) পিরপাঞ্জাল
(C) কৈলাস
(D) লাদাখ পর্বতে
✅ উত্তর: (A) কারাকোরাম
20. ফেডচেঙ্কো, বিয়াফো ও হিসপার নামগুলি হিমালয়ের — এর সাথে জড়িত।
[WBCS (Prelim.) 2005]
(A) হিমবাহ
(B) হ্রদ
(C) শৈলাবাস
(D) বৃক্ষ
✅ উত্তর: (A) হিমবাহ
21. পৃথিবীর উচ্চতম শৃঙ্গের উচ্চতা হল—
[WBCS (Prelim.) 2004]
(A) 8,848 মিটার
(B) 8,150 মিটার
(C) 8,548 মিটার
(D) 1,984 মিটার
✅ উত্তর: (A) 8,848 মিটার
22. উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল—
[WBCS (Prelim.) 2004]
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) মাউন্ট আবু
(D) চিকলদা
✅ উত্তর: (B) আনাইমুদি
23. দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
[WBCS (Prelim.) 2004]
(A) দোদাবেতা
(B) আনাইমুদি
(C) মাউন্ট আবু
(D) চিকলদা
✅ উত্তর: (B) আনাইমুদি
24. নীচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ?
[WBCS (Prelim.) 2004]
(A) সিয়াচেন
(B) জেমু
(C) কোলহাই
(D) পিন্ডারী
✅ উত্তর: (A) সিয়াচেন
25. বেশিরভাগ দীর্ঘ হিমবাহ কোন পর্বতমালা থেকে নামে?
[PSC Misc. (Prelim.) 2004]
(A) কারাকোরাম
(B) জাস্কার
(C) শিবালিক
(D) হিন্দুকুশ
✅ উত্তর: (A) কারাকোরাম
26. প্রাচীনতম পর্বত আরাবল্লি অবস্থিত—
[WBCS (Prelim.) 2003]
(A) আগ্রা ও দিল্লির মধ্যে
(B) উদয়পুর ও জয়পুরের মধ্যে
(C) রাজস্থান ও গুজরাতের মধ্যে
(D) রাজস্থান ও আগ্রার মধ্যে
✅ উত্তর: (B) উদয়পুর ও জয়পুরের মধ্যে
27. লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত?
[WBCS (Prelim.) 2003]
(A) নিমজ্জিত পর্বত
(B) লবণাক্ত জলাভূমি
(C) প্রবাল
(D) মৃত আগ্নেয়গিরি
✅ উত্তর: (C) প্রবাল
28. নীচে উল্লিখিত কোন অঞ্চলকে মরুস্থলী বলা হয়?
[WBCS (Prelim.) 2003]
(A) মেঘালয় মালভূমি
(B) থর মরুভূমি
(C) ডেকান ট্র্যাপ
(D) কর্ণাটক মালভূমি
✅ উত্তর: (B) থর মরুভূমি
29. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম—
[WBCS (Prelim.) 2003]
(A) সহ্যাদ্রি
(B) উত্তর সরকার
(C) মলয়াদ্রি
(D) কোঙ্কন
✅ উত্তর: (A) সহ্যাদ্রি
30. নাথু লা গিরিপথ অবস্থিত—
[PSC Misc. (Prelim.) 2002]
(A) কুমায়ুন হিমালয়ে
(B) নেপাল হিমালয়ে
(C) সিকিম হিমালয়ে
(D) ভুটান হিমালয়ে
✅ উত্তর: (C) সিকিম হিমালয়ে
31. সহ্যাদ্রি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ—
[PSC Misc. (Prelim.) 2002]
(A) মাউন্ট আবু
(B) কালসুবাই
(C) গুরুশিখর
(D) দোদাবেতা
✅ উত্তর: (B) কালসুবাই
32. দক্ষিণাপথের মালভূমির উত্তর সীমা হল—
[WBCS (Prelim.) 2001]
(A) গাঙ্গেয় সমভূমির দক্ষিণ সীমা
(B) কর্কটক্রান্তি রেখা
(C) সাতপুরা পর্বতশ্রেণি
(D) নর্মদা-সোন গ্রস্ত উপত্যকা
✅ উত্তর: (D) নর্মদা-সোন গ্রস্ত উপত্যকা
33. আরাবল্লির সর্বোচ্চ শিখর—
[PSC Misc. (Prelim.) 2001]
(A) মাউন্ট আবু
(B) কালসুবাই
(C) গুরুশিখর
(D) দোদাবেতা
✅ উত্তর: (C) গুরুশিখর
34. Greater Himalayas-এর আর-এক নাম—
[PSC Misc. (Prelim.) 2001]
(A) উপগিরি
(B) অন্তগিরি
(C) বহিগিরি
(D) শিবালিক
✅ উত্তর: (B) অন্তগিরি
35. একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হল—
(A) হিমালয়
(B) সাতপুরা
(C) আরাবল্লি
(D) ব্যারেন দ্বীপ
✅ উত্তর: (D) ব্যারেন দ্বীপ
36. ভারতের সর্ববৃহৎ পেয় জলের হ্রদের নাম—
(A) চিল্কা
(B) বৈকাল
(C) ডাল
(D) উলার
✅ উত্তর: (D) উলার
37. পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি?
(A) হিমালয়
(B) আরাবল্লি
(C) আন্দিজ
(D) রকি
✅ উত্তর: (B) আরাবল্লি
38. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ—
(A) কালসুবাই
(B) মহেন্দ্রগিরি
(C) ধূপগড়
(D) অমরকন্টক
✅ উত্তর: (A) কালসুবাই
39. গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
(A) আরাবল্লি
(B) সিঙ্গালিলা
(C) কারাকোরাম
(D) ধওলাধর
✅ উত্তর: (A) আরাবল্লি
40. ছোটোনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ—
(A) মানপুর
(B) গুরুশিখর
(C) পরেশনাথ
(D) নকরেক
✅ উত্তর: (C) পরেশনাথ
41. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ—
(A) মানপুর
(B) গুরুশিখর
(C) পরেশনাথ
(D) নকরেক
✅ উত্তর: (D) নকরেক
42. নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ—
(A) অমরকন্টক
(B) দোদাবেতা
(C) কালসুবাই
(D) ধূপগড়
